জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি
০১ দফা
|
সর্বোতভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।
|
০২ দফা
| শাসনতন্ত্রের চারটি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারেরসমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলন করা। |
০৩ দফা
| সর্ব উপায়ে নিজেদের একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলা। |
০৪ দফা
| প্রশাসনের সর্বস্তরে, উন্নয়ন কার্যক্রমে এবং আইন-শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা। |
০৫ দফা
| সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি-উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা। |
০৬ দফা
| দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং কেউ যেন ভুখা না থাকে তার ব্যবস্থা করা। |
০৭ দফা
|
দেশে কাপড়ের উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত
মোটা কাপড় সরবরাহ নিশ্চিত করা। |
০৮ দফা
|
কোনো নাগরিক যেন গৃহহীন না থাকে, তার যথাযথ ব্যবস্থা করা।
|
০৯ দফা
| দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা। |
১০ দফা
| সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার বন্দোব্যবস্থা করা। |
১১ দফা
| সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুব সমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা। |
১২ দফা
| দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান। |
১৩ দফা
|
শ্রমিকের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে সুস্থ
শ্রমিক-মালিক সম্পর্ক গড়ে তোলা। |
১৪ দফা
| সরকারি চাকুরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তি উৎসাহিত করা এবং তাদের আর্থিক উন্নয়ন করা। |
১৫ দফা
| জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা। |
১৬ দফা
| সকল বিদেশী রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা। |
১৭ দফা
| প্রশাসন এবং উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা। |
১৮ দফা
| দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। |
১৯ দফা
| ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা। |


Post a Comment
0 comments
প্রিয় পাঠক,একটি পোস্ট আপনার ভালো লাগলে কমেন্ট জানাবেন, খারাপ লাগলে জানাবেন কি করলে আরো ভালো লাগবে। তবেই আপনাদের মানসম্মত পোস্ট উপহার দিতে পারবো।